জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত সহ ২ আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:০২:৪১,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫১৩ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত সহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার আলমপুর গ্রামের চাঞ্চল্যকর বন্দুকযুদ্ধে মাদ্রাসা ছাত্র শাব্বির হত্যা মামলার সন্দেহভাজন আসামী সমছু মিয়াকে গ্রেফতার করেছে। সে তাজপুর গ্রামের মৃত তাজ উল্লার ছেলে।
এছাড়া-পৃথক অভিযানে আরেকটি মারামারি মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী ফুল মিয়াকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ইসমাইলচক গ্রামের রাশিদ উল্লার ছেলে।
জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, আসামী সমছু মিয়াকে জালালপুর গ্রাম থেকে ও এএসআই শাহিন চৌধুরী জানান আসামী ফুল মিয়াকে দিরাই থানার নাচনী গ্রামের হাওর থেকে গ্রেফতার করা হয়েছে।









