জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝড়লো আরেকটি তাজা প্রাণ

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:৪১:৩৩,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৯ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবারো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ৩ জনের মৃত্যু হলো।
জানাযায়, গত সপ্তাহে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত হরি গুপ্তের ছেলে পংকু গুপ্ত (৩০) আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৭ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তাঁর মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।
এর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় চিলাউড়া গ্রামের আরো ২ আরোহীর মৃত্যু হয়। সব মিলিয়ে এক সপ্তাহের মধ্যে শুধু মোরসাইকেল দুর্ঘটনায় মোট ৩টি তাজা প্রাণ ঝড়ে গেল। যে কারণে ঘনঘন মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক স্থানে ভয়ে অভিভাবকরা তাদের সন্তানদের মোটরসাইকেল নিয়ে বের হতে দিচ্ছেন না। এছাড়া সকল মোটরসাইকেল আরোহীরাও আরো সতর্ক হয়ে গাড়ি চালাচ্ছেন।









