২৭ ডিসেম্বর হাছন রাজার ১৬৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা

বিনোদন ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪১:৩৬,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৪ বার পঠিতমরমী কবি হাছন রাজার ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৭ ডিসেম্বর শুক্রবার, মিউজিয়াম অব রাজাস, জিন্দাবাজার, সিলেটে বিকাল ৪টায় আলোচনা সভা ও সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিশিষ্ট কবি ও গবেষক মোস্তাক আহমেদ দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, এ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশের প্রাক্তন সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, অনির্বাণ শিল্পী সংগঠন সিলেটের সভাপতি নৃপেন্দ্র দাশ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে হাছন রাজার সমবেত সঙ্গীত পরিবেশন করবেন অনির্বাণ শিল্পী সংগঠন সিলেটের শিল্পীবৃন্দ এছাড়াও সংগীত পরিবেশন করবেন সাচনা সুনামগঞ্জের সঙ্গীতশিল্পী, মোস্তাফিজুর রহমান মুরাদ, সিলেটের সঙ্গীতশিল্পী মল্লিকা দেবী সহ আমন্ত্রিত শিল্পীবৃন্দ।
সভায় সংশ্লিষ্ট সকলের যথাসময় উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন হাওরপারের ধামাইল বাংলাদেশের সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক মনজুর মোহাম্মদ।









