সিলেটে দুই অলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতির

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:৪৩,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫২৪ বার পঠিতহযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেছে রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে অংশ নিতে বুধবার (৮জানুয়ারি) বেলা ১২টা ৩২ মিনিটে সিলেট পৌঁছেন তিনি।
বুধবার (৮জানুয়ারি) বেলা ১২টা ৩২ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সিলেটের হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে বিকাল ৩টায় রাষ্ট্রপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি হামিদ।
এদিকে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছিল পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসে শোভা পাচ্ছে নানা ধরনের ব্যানার-ফেস্টুন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হল, গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল।
এদিকে সমাবর্তন উপলক্ষে পুরো ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরও ৫০টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
এছাড়া নিরাপত্তার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স), পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।









