রাজধানীতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:১৩:১৯,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪০৬ বার পঠিতরাজধানীর ধানমন্ডি এলাকায় একটি জালটাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র্যাব।
শেষ খবর পাওয়া পর্যন্ত, কারখানা থেকে বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। কারখানার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, জালটাকা তৈরির কারখানায় র্যাবের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।









