আ`লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:০৪:১০,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৪৯ বার পঠিতঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। ফলে এই সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন বাদ পড়েছেন।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত সাঈদ খোকন। তার বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র।









