জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:২০:০৫,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫৩৭ বার পঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রিয়াংকা বেগম (৩৫) নামের এক গৃহবধু ও এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার আমিনপুর গ্রামের জামাল মিয়া স্ত্রী।
জানাগেছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিন দুপুরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে গৃহবধূ প্রিয়াংকা বেগম আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আফছার আহমদ বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি।








