জগন্নাথপুরে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই. আ’লীগ নেতা আটক

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:০১:১৬,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৭৮ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় এক আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে।
জানাগেছে, রোববার (৯ ফেব্রুয়ারি) জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা কৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আপ্তাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে উপজেলার সালদিঘা গ্রামের মৃত আকরম উল্লার ছেলে। এ সময় পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে পৃথক পুলিশ দল অভিযান চালিয়ে আসামীর ভাই চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিনকে আটক করেন। জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









