জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:২৪:২৫,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫৩৭ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে অর্থদন্ড মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আপ্তাব উদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার গয়াসপুর (হাড়িখাল) গ্রামের তিতনা মিয়ার ছেলে।
থানা সূত্র জানায়, রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে সোমবার (১০ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।









