কিশোয়ার’স কেয়ারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৫১:০৪,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫১২ বার পঠিত
মহামারী (কোভিট-১৯)করোনা ভাইরাস সৃষ্ট দেশের এই পরিস্তিতিতে অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরােগ বিভাগের সহকারী অধ্যাপক (ল্যাপারােস্কপিক এন্ড ফার্টিলিটি স্পেশালিস্ট)ডাঃ কিশােয়ার পারভীন।
মঙ্গলবার রাতে নগরীর আম্বরখানা ও পাশ্ববর্তী এলাকায় কিশোয়ার’স কেয়ার’র পক্ষ থেকে অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় ডাঃ কিশােয়ার পারভীন, বলেন, আমার বিশ্বাস যার যার সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসলে,এই দুর্যোগ সহজেই মোকাবেলা করা সম্ভব। মানুষ মানুষ তো মানুষের জন্যই, মানুষের বিপদে কঠিন সময়ে মানুষকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, এটা শুধু মানুষ হিসেবে কর্তব্য নয় এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। আশাকরি আমরা যে একটা কঠিন সময় পার করছি, অচিরেই সেটা কাটিয়ে উঠবো, এর জন্য প্রয়োজন সবার সচেতনতা এবং সমাজের সর্বস্তরের পরস্পরের সহযোগিতা।









