logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. জাতীয়

মৃত্যুর মুখ থেকে ফেরার অনুভূতি কেমন- তা,করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে বুঝলাম’

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৩:৪০:৫৯,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৮২ বার পঠিত

অক্সিজেনের টান কতটা, আক্রান্ত হয়ে বুঝলাম’

“প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, যেন দমবন্ধ হয়ে মরে যাচ্ছি। এ পরিস্থিতিতে একটু অক্সিজেনের জন্য যে মানুষ কতটা ব্যাকুল হতে পারে তা নিজে আক্রান্ত না হলে বুঝতাম না।”

কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফেরা এক নারী এভাবেই তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন,  তিনি নিজেও ঢাকার একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কাজ করেন।

ওই নারী ২৪ থেকে ৩১ মার্চ কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নেন। সুস্থ হওয়ার পর ৩১ মার্চ সন্ধ্যায় ছাড়পত্র পান তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগের দিন পর্যন্ত তাকে নিয়মিত অক্সিজেন নিতে হয়েছে।

মৃত্যুর মুখ থেকে ফেরার অনুভূতি কেমন- তা জানিয়েছেন যেদিন সকালে ঘুম থেকে উঠে ঠিকমতো শ্বাস নিতে পারলেন, তখন তার মনে হচ্ছিল, ‘নতুন জীবন’ পেয়েছেন।

“সবাইকে ফোন করে জানাচ্ছিলাম আমি সুস্থ হয়ে গেছি! বাসায় এসে স্বামী সন্তানের মুখ দেখার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।”

তার ধারণা, তিনি যে হাসপাতালের জরুরি বিভাগে কাজ করেন, সেখানে চিকিৎসা নিতে আসা কারও মাধ্যমেই হয়ত তিনি সংক্রমিত হয়েছিলেন।

ওই নারী জানান, গত ১০ থেকে ১২ মার্চ তার হাসপাতালে রাতের পালায় কাজ ছিল। ১২ মার্চ রাতে দুর্ঘটনায় আহত একজনের সঙ্গে এক চীনা নাগরিক এসেছিলেন, যিনি একটি প্রকল্পে কাজ করতেন। ওই চীনা নাগরিক তার কাছ থেকে একটি কলম নিয়ে কাজ শেষে সেটি ফেরতও দেন।

“জরুরি বিভাগে অনেক লোক আসে। তাদের মধ্যে কেউ ভাইরাসটি বহন করছিল কিনা বোঝার তো সুযোগ নেই। অন্য কোনোভাবে সংক্রমিত হয়েছি কিনা তাও বুঝতে পারছি না। আমার কোনো আত্মীয়স্বজন আক্রান্ত হয়নি। হাসপাতাল যাই আর বাসায় আসি- এই আমার রুটিন।”

অসুস্থতা শুরুর অভিজ্ঞতাও জানালেন ত্রিশ পেরোনো ওই নারী।

২০ মার্চ থেকে গলা ব্যথা, হালকা জ্বর আসে। ২১ মার্চ আরও কিছু লক্ষণ প্রকাশ পায়। তার স্বামী জরুরি কাজে ঢাকার বাইরে থাকায় সেদিন বাসায় দুই সন্তানকে নিয়ে তিনি ছিলেন। এমন অবস্থায় হাসপাতালে ভর্তি হলে বাচ্চারা কোথায় থাকবে সেটা চিন্তা করে নিজেই কিছু ওষুধ খেয়েছিলেন।

“গলা দিয়ে স্বরই বের হচ্ছিল না। মনে হচ্ছিল গলা চেপে আসছে। এজন্য অ্যান্টিবায়োটিক নিয়েছিলাম। আমার ইনচার্জকেও বললাম অবস্থাটা। তাকে অনুরোধ করলাম কোনো সমস্যায় যেন তাদের সাপোর্ট পাই। তিনি আমাদের হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এই দুঃসময়ে সহকর্মীরা আমাকে যে সাপোর্ট দিয়েছেন তাও ভোলার নয়।”

সেদিন রাতেই আইইডিসিআর তার নমুনা নিয়ে যায়। ২৩ মার্চ প্রতিবেদন এলে তাতে কোভিড-১৯ ধরা পড়ে। অবস্থা ততটা খারাপ নয় বলে বাসাতেই ছিলেন। কিন্তু ২৪ তারিখে শারীরিক অবস্থা খারাপ হলে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চলে যান।

“হঠাৎ করেই শ্বাসকষ্ট, বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আমাদের হাসপাতাল থেকেই অ্যাম্বুলেন্স পাঠায়, তাতে কুয়েত মৈত্রী হাসপাতালে চলে যাই।”

হাপসপাতালে আইসোলেশনের দিনগুলো কেমন ছিল?

তার উত্তর- ‘খুবই বিটার এক্সপেরিয়েন্স’, কাউকে সে কথা বলে বোঝানো যাবে না।

“আইসোলেশন মানে আইসোলেশনই।… নিজেকে বিচ্ছিন্ন করে রাখা জেলখানার চেয়েও ভয়াবহ। জেলখানাতেও তো অন্যের সঙ্গে কথা বলা যায়। তবে নিজেকে বাঁচানোর একটা বড় চেষ্টা ছিল। মোবাইলটা বড় সাপোর্ট ছিল। সবাই টেনশনে ছিল। তাদের সঙ্গে সবসময় কথা বলেছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছিল যেন ফিরে আসতে পারি।

“অসুস্থ হলে মানুষ প্রিয়জনের সান্নিধ্য চায়। কিন্তু আইসোলেশনে থাকলে সেই সুযোগ নেই। এটা অনেক বেশি প্যাথেটিক। আমার অনেক কষ্ট হচ্ছে, কেউ যে এক গ্লাস পানি দেবে, সেই সুযোগও নেই। সেটাও আমাকে নিজেই করতে হয়েছে এই শরীর খারাপ নিয়ে।”

ওই নারীর জানান, কোভিড-১৯ এর সবগুলো লক্ষণই প্রকাশ পেয়েছিল তার। তবে শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি ছিল না কখনই।

“গলা, বুক, আঙ্গুল এবং হাত-পায়ের জোড়ায় ব্যথা ছিল। পাতলা পায়খানা হচ্ছিল। মাথাব্যথায় চোখ মেলতে পারতাম না। নাক বন্ধ হয়ে থাকায় গলা দিয়ে শ্বাস নিতে নিতে গলা শুকিয়ে যেত। আমার বয়স কম, অন্য কোনো রোগ নেই বলে হয়তো আমি বেঁচে গেছি।”

তিনি জানান, প্রতিদিন হাসপাতালের কর্মীরা প্যাকেটে করে খাবার, তিন বেলা ওষুধ দিতেন।

ওই নারী স্বামী-সন্তানের সংস্পর্শে ছিলেন বলে আইইডিসিআর তাদের নমুনাও সংগ্রহ করেছে। তবে এখনও ফল পাওয়া যায়নি।

“আমার হাজবেন্ডের কিছুটা কাশি ছিল। একবার পরীক্ষায় তার নেগেটিভ আসে। শুক্রবার আইইডিসিআর আবার তার নমুনা নেয়। সঙ্গে বাচ্চাদের নমুনাও নিয়েছে। ছোট বাচ্চাটার কিছুটা কাশি আছে।”

কুয়েত মৈত্রী হাসপাতালে শেষের তিন দিন পরপর তিনটি নমুনা নেওয়া হয় ওই নারীর। প্রতিবারই নেগেটিভ আসায় তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকার।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও দুর্বলতা এখনও পুরোপুরি কাটেনি বলে জানান তিনি।

নিউজ কপি বিডিনিউজ

জাতীয় এর আরও খবর
নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top