করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আতঙ্কিত না হয়ে দেশবাসীকে সচেতন হতে হবে…. এম.আক্কাছ খান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:০৫,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬৭০ বার পঠিতকরোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আতঙ্কিত না হয়ে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানালেন ছায়েরা-ছিদ্দিক ফাউন্ডেশন সিলেট এর ব্যবস্হাপনা পরিচালক, সমাজ সেবক, রাজনীতিবিদ ও দেশ থিয়েটারের উপদেষ্টা এম.আক্কাছ খান।
করোনাভাইরাসের ভয়াবহতা থেকে মুক্তি পেতে নগরবাসীকে ঘরে থাকার আহ্বান করে নিজ নিজ ঘরে থাকার জন্য অনুরোধ জানান।
তিনি ৩ শতাধিক গরীব মেহনতী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও ৫০ টি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় তিনি আরও বলেন, করোনার প্রভাবে সারাবিশ্ব এখন ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি। আমাদের প্রিয় বাংলাদেশেও ধীরে ধীরে প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঘটছে। এ জন্য আমাদের সবাইকে সতর্কতার সঙ্গে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।









