কুয়েত থেকে ৩১৩ জন প্রবাসী বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫৪:১৩,অপরাহ্ন ১৩ মে ২০২০ | সংবাদটি ৪৫৬ বার পঠিত
(১২ মে) রাতে দু’টি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছেছেন।
সূত্র জানায়, কুয়েতের ডিটেনশন সেন্টারে থাকা এসব বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে কুয়েত এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এছাড়া রাত ১০টার দিকে ১২৮ জন বাংলাদেশি জাজিরা এয়ালাইন্সের আরও একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
ঢাকায় আসার পর এসব বাংলাদেশি নাগরিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কুয়েত থেকে প্রথম দফায় সাড়ে ৪ হাজার বাংলাদেশি দেশে ফিরবেন।









