logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. জাতীয়

শতাধিক ওষুধ কোম্পানি মাঠকর্মীদের বেতন বোনাস দেয়নি

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৬:২৮:৫৪,অপরাহ্ন ২৩ মে ২০২০ | সংবাদটি ৫৫৫ বার পঠিত

দেশের ওষুধ কোম্পানিগুলোর মোট কর্মীর ৬৫ শতাংশই সেলস ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) পদে নিয়োজিত। সারা দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওষুধ বিপণনের কাজে যুক্ত কর্মীর সংখ্যা প্রায় আড়াই লাখ, যারা কভিড-১৯ পরিস্থিতিতেও ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। অথচ এসব মাঠকর্মীর বেতন-বোনাস ও টিএ-ডিএ পরিশোধ করেনি শতাধিক প্রতিষ্ঠান। কোনো কোনো প্রতিষ্ঠান বোনাস দিলেও পুরোটা দেয়নি। শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান বোনাস ও টিএ-ডিএ দিলেও বেতন দেয়নি।

ওষুধ খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটিতে মাঠপর্যায়ে ব্যবসা সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন প্রায় দুই হাজারের বেশি কর্মী। সাধারণত মাস শেষ হওয়ার আগেই বেতন ও ঈদের আগেই বোনাস পরিশোধ করে গ্লোব। তবে এবার ঈদ সামনে রেখে মাঠকর্মীদের কোনো বোনাস দেয়নি প্রতিষ্ঠানটি। দেয়া হয়নি চলতি মাসের বেতনও।

শুধু গ্লোব নয়, শীর্ষস্থানীয় যে ১৫টি কোম্পানি রয়েছে তাদের অনেকে মাঠকর্মীদের চলতি মাসের বেতন পরিশোধ করেনি, তবে বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধ করেছে। সেই সঙ্গে কর্মীদের আশ্বস্ত করেছে যে মাস শেষ হওয়ার আগেই বেতন পরিশোধ করবে। তবে বেক্সিমকো ফার্মা প্রফিট শেয়ারের পাশাপাশি বেতন-বোনাস দিয়েছে।

ওষুধ বিক্রয় ও বিপণনকাজে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) সূত্রে জানা গেছে, শীর্ষস্থানে না থাকলেও বেতন ছাড়া সব পরিশোধ করেছে এমন তালিকায় রয়েছে পপুলার ফার্মা ও নিপ্রো জেএমআই ফার্মা। এছাড়া অ্যারিস্টো ফার্মা, এসিআই লিমিটেড, রেডিয়েন্ট, জেনারেল ফার্মা ও রেনাটা কর্মীদের সব পাওনা পরিশোধ করেছে। মাঝারি প্রতিষ্ঠানের মধ্যে ইউনিমেড ইউনিহেলথ তাদের কর্মীদের সব পরিশোধ করেছে।

ফার্মাশিয়া যা বোনাস দেয়ার কথা তার ৭৫ শতাংশ দিয়েছে। বাকি ২৫ শতাংশ ঈদের পরে যেকোনো সময় দেবে। তবে এপ্রিলের টিএ-ডিএ এবং মে মাসের বেতন দেয়নি। অন্যদিকে জিসকা ফার্মা বেতন দেয়নি, বোনাস কেটে নিয়ে আংশিক পরিশোধ করেছে। নাফকো ইউনিওয়ার্ল্ড ফার্মা কিছুই দেয়নি। যাদের সেলস ভালো শুধু তাদের চলিত মাসের বেতন ২৫ শতাংশ হারে সেলসের টিএ পরিশোধ করেছে।

এ বিষয়ে ফারিয়ার সাধারণ সম্পাদক শফিকুর রহমান বলেন, ওষুধ শিল্পের মাঠকর্মীরা তাদের প্রতিষ্ঠানের জন্য করোনা ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছেন, অনেকে আক্রান্তও হয়েছেন। তাদের প্রতিদিন কমপক্ষে দুবার জরুরি বিভাগ ছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে মিশতে হয়। রোগীদের প্রেসক্রিপশন চেক করা ছাড়াও থাকতে হয় হাসপাতালে। ওষুধের দোকানগুলোও নিয়মিত ভিজিট করতে হয়। অধিকাংশ কর্মী এসব কাজ করছেন নিরাপদ ও সুরক্ষা পোশাক ছাড়াই। এ অবস্থার মধ্যেও যেসব প্রতিষ্ঠান এখনো তার মাঠপর্যায়ের কর্মীদের বেতন-বোনাস কিংবা টিএ-ডিএ পরিশোধ করেনি তারা অমানবিকতার পরিচয় দিয়েছে। আমরা কোম্পানিগুলোর একটি তালিকা তৈরি করছি।

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো চাইলেই চলতি মাসের বেতন-ভাতা পরিশোধ করে দিতে পারে। তাহলে মাঠকর্মীরা ঈদটা চিন্তামুক্তভাবে পরিবারের সঙ্গে পালন করতে পারবে। আমরা এখনো কোম্পানির ওপর আস্থা রাখতে চাই। যেসব কোম্পানি এখন পর্যন্ত বোনাস ও বেতন-ভাতা দেয়নি, তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। অনুরোধ করা হয়েছে দ্রুত পরিশোধ করার জন্য। তা না হলে পরবর্তী সময়ে আমরা সাংগঠনিক পদক্ষেপ নেব।

দেশে তালিকাভুক্ত ওষুধ কোম্পানির সংখ্যা ২৭৩টি। এর মধ্যে বর্তমানে কার্যক্রমে আছে ২১৭টি কোম্পানি। কোম্পানিগুলো দেশে ও বিদেশে প্রায় ২৮ হাজার ৫০০ ওষুধ বিপণন করে। এর বাইরে হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক ও হারবাল কোম্পানি রয়েছে।

জানা গেছে, বাংলাদেশের ওষুধের বাজারের বার্ষিক প্রবৃৃদ্ধি ১৬ দশমিক ৫১ শতাংশ। ২০১৮ সালে বাংলাদেশে ওষুধের বাজার ছাড়িয়েছে ২০ হাজার ৫০০ কোটি টাকা। দেশের মানুষের ওষুধের চাহিদার প্রায় ৯৭ শতাংশ চাহিদা পূরণ করছে দেশীয় কোম্পানিগুলো। পাশাপাশি বিশ্বের ১০০টি দেশে ওষুধ রফতানি করে দেশের ওষুধ কোম্পানিগুলো। রফতানির বাজার ছাড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। ওষুধ কোম্পানিগুলোর মোট কর্মসংস্থানের বড় অংশ জুড়ে আছে সেলস ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মোট কর্মীর ৬৫ শতাংশই এ দুটি পদে নিয়োজিত। এর মধ্যে সেলস রিপ্রেজেন্টেটিভ রয়েছে ১৯ এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ৪৬ শতাংশ। অন্যদিকে উৎপাদন ও বিপণনসংক্রান্ত নন-টেকনিক্যাল কর্মী ১৭ শতাংশ, ড্রাইভার ও অন্যান্য কর্মী ১ শতাংশ।

নভেল করোনাভাইরাসের কারণে সারা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গেলেও জরুরি সেবার আওতায় চালু ছিল ওষুধ কোম্পানিগুলোর কার্যক্রম। দোকানপাট খোলা রাখার ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও সবসময় খোলা ছিল ওষুধের দোকান। ফলে কাজ থেমে ছিল না ওষুধ কোম্পানিগুলোর বিপণনকর্মীদের।

মাঠকর্মীদের বেতন-বোনাস পরিশোধ না হওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশে ওষুধ শিল্প মালিক সমিতির মহাসচিব সফিউজ্জামান বলেন, আমরা প্রতিটি প্রতিষ্ঠানের নিয়ম মেনে কর্মীদের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছি। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। যতদূর জানি মাস শেষ না হওয়ার কারণে অনেকে বেতন দেয়নি। তবে তারা মাস শেষের আগেই তা পরিশোধ করবে। আর বোনাস ও ভাতা পরিশোধ হয়েছে বলে জেনেছি। তবে কেউ অভিযোগ করলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।

জাতীয় এর আরও খবর
নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

সর্বশেষ সংবাদ
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top