জগন্নাথপুরে করোনায় নারী সহ আক্রান্ত ৩

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১:১৪:৫৬,অপরাহ্ন ১২ জুন ২০২০ | সংবাদটি ৪২১ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে নারী সহ আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা উপজেলার রাণীগঞ্জ, কলকলিয়া ও পৌর এলাকার বাসিন্দা। ১০ জুন করোনা রোগী হিসেবে তাঁরা সনাক্ত হন। বৃহস্পতিবার (১১ জুন) তাদেরকে রাখা হয়েছে হোম আইসোলেশনে। তাদের পরিবারের সবাইকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। প্রতিবেশি বাড়িগুলোকে করা হয়েছে সতর্ক। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেন।









