ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৮:৫২,অপরাহ্ন ১৪ জুন ২০২০ | সংবাদটি ৬২৮ বার পঠিতধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত বিষয়টি নিশ্চিত করেছেন।









