একজন ‘নেতা’র মৃত্যু এবং কয়েকটি শিক্ষা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:১৪,অপরাহ্ন ১৭ জুন ২০২০ | সংবাদটি ৮৭৮ বার পঠিতসিদ্দিকুর রহমান সুমন,
# জীবিত অবস্থায় মানুষের সাথে ভালো ব্যবহার করুন- মারা যাওয়ার পর তা আপনার জন্য দোয়াতে পরিনত হবে । এর উদাহরণ হলেন কামরান ভাই ।
# করোনার কঠিন সময়েও মানুষকে সাহায্য করতে মাঠে ছিলেন । নিজের জীবন সঙ্গী আক্রান্ত হয়েছেন । সাহস দিয়েছেন, কিন্তু নিজেই আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে ।
# সারাজীবন মানুষের সুখে দু:খে পাশে ছিলেন, তাই করোনা আক্রান্ত হয়ে মারা গেলেও জানাযায় হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয় । করোনা’র ভয়কে সঙ্গী করেই তারা উপস্থিত হন প্রিয় নেতার শেষ বিদায়ে ।
# কারো ভিতরে যদি ‘একটু’ হলেও হিংসা থাকে তবে আমার বিশ্বাস কামরান ভাইয়ের জন্য নীরবে তাদের নয়নেও অশ্রু ছিল ।
#অসুস্থতা আর মৃ্ত্যুর সংবাদ শুনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সিলেটীরা কামরান ভাইয়ের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তা দেশের রাজনীতির জন্য অনন্য দৃষ্টান্ত । সিলেটের আঞ্চলিক সংস্কৃতি আর সম্প্রীতির বন্ধন যে কত শক্ত তা আবারও প্রমান হলো ।
মহান আল্লাহ কামরান ভাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং আমাদেরকে মৃত্যুর আগে জান্নাতি আমল করার তৌফিক দিন -আমীন ।









