ছাতকে ভুয়া ফেইসবুক আইডি খুলে অপপ্রচার করায় থানায় জিডি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৩:৩৩,অপরাহ্ন ০৩ জুলাই ২০২০ | সংবাদটি ৪৬৪ বার পঠিত
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভুয়া ফেইসবুক আইডি খুলে বদরুল ইসলাম (৩৫) নামের একজনের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার করায় তিনি থানায় একটি জিডি করেছেন। বদরুল ইসলাম কাইতকোণা গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র। সম্প্রতি Badrul Islam (নিকনেইম Bryan mike) নামে কে বা কারা একটি ফেইসবুক আইডি খুলে আপত্তিকর স্ট্যাটাস দিয়ে সমাজে তাকে বিতর্কিত করে যাচ্ছে। এ ফেইক আইডিতে তার নাম ব্যবহার করলেও অজ্ঞাতনামার ছবি ব্যবহার করে কে বা কারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার লক্ষ্যে বদরুল ইসলাম শুক্রবার জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে একটি জিডি (নং-৭৪) করেছেন।##









