ছাতকের সিংচাপইড় ইউনিয়নে পানিবন্দীদের মধ্যে ত্রান বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:২৯,অপরাহ্ন ০৩ জুলাই ২০২০ | সংবাদটি ৬১১ বার পঠিত
জুনাইদ আহমদ,ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সিংচাপইড় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, কর্মহীন পরিবারের মধ্যে চিড়া,মুড়ি,গুড়,মোমবাতি দিয়াশলাই বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মুজাহিদ আলী। শুক্রবার সকাল থেকে নৌকা যোগে গ্রামে গ্রামে ঘুরে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি। খবার বিতরণ কালে তার সাথে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ছাব্বির আহমদ,মাসুক মিয়া,আগুর মিয়া,মহিম উদ্দিন,তুরণ মিয়া,আজিজুর রহমান শান্ত, আব্দুল জলিল প্রমুখ।









