ছাতকে সিলেট মহানগর ছাত্রলীগ নেতার ত্রান বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:১৭,অপরাহ্ন ১৩ জুলাই ২০২০ | সংবাদটি ৪৮৩ বার পঠিত
ছাতক প্রতিনিধিঃ
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা, উপজেলার ধারণ গ্রামের বাসিন্দা নজির হোসেন লাহিনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দু’শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরন করেন ছাত্রলীগ নেতা নজির হোসেন লাহিন। এসময় তার সাথে উপস্হিত ছিলেন সানাউল্লাহ সাজু, রুবেল আহমদ, কয়েছ মিয়া, জয়নুল হোসেন তুহিন, আদনান আহমদ প্রমুখ।









