ছাতকে মাস্টার জসীম উদ্দীন অসুস্হঃ পরিবার’র পক্ষ থেকে দোয়া কামনা।
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৫:১৭,অপরাহ্ন ১৪ জুলাই ২০২০ | সংবাদটি ৪১৮ বার পঠিত
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রস্তাবিত জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ’র স্টিয়ারিং কমিটির সদস্য,উপজেলা মাধ্যমিক শিক্ষক কমিতির সভাপতি, জাউয়া বাজার ইউনিয়নের গনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাহচর নিবাসী, আওয়ামীলীগ নেতা মাস্টার জসীম উদ্দীন গুরুতর অসুস্হ।তাকে সিলেট শহরের বেসরকারি হাসপাতাল ও কলেজ জালালাবাদ রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।এদিকে তার এ অসুস্হতার সংবাদে সমগ্র উপজেলাব্যাপী শিক্ষক মহলের মাঝে দুশ্চিন্তা বিরাজ করছে।
গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রেরিত এক বার্তায় মাস্টার জসীম উদ্দীন’র পরিবার’র পক্ষ থেকে সমগ্র উপজেলাবাসীর প্রতি তার আশু রোগমুক্তি কামনায় দোয়া চাওয়া হয়েছে।









