সিংচাপইড় ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:৪৪,অপরাহ্ন ১৬ জুলাই ২০২০ | সংবাদটি ৪১৩ বার পঠিতজুনাইদ আহমদ,ছাতক প্রতিনিধি ঃ
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৮০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী। বুধবার চেয়ারম্যান মোজাহিদ আলী ও তার পরিবারের পক্ষ থেকে বন্যা কবলিত ইউনিয়নের অসহায়, কর্মহীন পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। সকাল থেকে স্থানীয় পরগনা বাজারে ত্রাণসামগ্রী প্যাকেটজাত করে ইউনিয়নের প্রতি ওয়ার্ডে ইউপি সদস্যদের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। চেয়ারম্যান মোজাহিদ আলীর পিতা লন্ডন প্রবাসী হাজী সোনাহর আলী ও তার ছেলে জুবেদ আলীর অর্থায়নে ইউনিয়নের ২১ টি গ্রামের ৮০০ বন্যার্ত পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, গুড় সহ শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় ইউপি সদস্য ছাব্বির আহমদ, তুরন মিয়া, আজিজুর রহমান শান্ত, মাসুক মিয়া, মুহিব উদ্দিন, সদস্যা সফিকা বেগম, উদ্যোক্তা লিংকন দেবনাথ, ছাত্রলীগ নেতা নুরুল আমিন রওশন, জনকল্যাণ সোসাইটির উপদেষ্টা সাচ্চু মিয়া, সভাপতি শাহীন মিয়া,পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।









