ছাতকে কৈতক হাসপাতালের ৫জন সহ নতুন করে ৬জনের করোনা পজেটিভ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৬:৩৫,অপরাহ্ন ২৪ জুলাই ২০২০ | সংবাদটি ৪১১ বার পঠিতছাতক প্রতিনিধিঃ
ছাতকের কৈতক হাসপাতালে আরো ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শাবির পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। । আক্রান্তদের মধ্যে হাসপাতালে কর্মরত ১ জন সেবিকা ও তার স্বামী,১ জন অফিস সহকারী, ১ জন আয়া ও ১ জন ওয়ার্ডবয় রয়েছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া ও করোনা আক্রান্ত হয়েছেন।রাতে এ তথ্য নিশ্চিত করেন কৈতক হাসপাতালের আরএমও ডাঃ মোজাহারুল ইসলাম। এ নিয়ে কৈতক হাসপাতালের মোট ৭ জন স্টাফের করোনা পজেটিভ শনাক্ত হয়।









