পুলিশ ভিক্ষুক সেজে আন্তঃজেলা দলের ডাকাত সরর্দারকে আটক করেছে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:৩৮,অপরাহ্ন ১৯ আগস্ট ২০২০ | সংবাদটি ৪১১ বার পঠিতছাতক প্রতিনিধি।
পুলিশ ভিক্ষুক সেজে সিলেট বিভাগের ৪ জেলার আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সরর্দার এক ডজন মামলার পলাতক আসামী লেছুমিয়া( ৪০)কে ছাতক থানার পুলিশ আটক করেছে । মঙ্গলবার রাত ৮টায় এস আই হাবিবুর রহমান পিএম’এর নেতৃতে ভিক্ষুক সেজে পৌর শহরের বাশঁকলা গ্রামের এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করতে সক্ষম হয়েছেন। সে পৌর শহরে বাঁশকলা গ্রামের মৃত্যু ফজর আলী পুত্র । তার বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ,দোয়ারাবাজার ও ছাতক সহ১৩টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। পুলিশ জানায় তার বিরুদ্ধে বেশীভাগ মামলা ডাকাতি,ছিনতাই,চুরি,দ্রুত বিচার আইন ও মাদকসহ ১৩টি মামলার পলাতক আসামী সে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এস আই হাবিবুর রহমান পিপি এম।









