জগন্নাথপুরে করোনা মোকাবেলায় মাঠে নামলেন নবাগত ইউএনও

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:৩৭,অপরাহ্ন ২৭ আগস্ট ২০২০ | সংবাদটি ৩৬৪ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে মহামারি করোনা মোকাবেলায় মাঠে নামলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। বুধবার (২৬ আগস্ট) করোনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান কালে মুখে মাস্ক না থাকার দায়ে বিভিন্ন ব্যক্তিকে ৯ শত টাকা জরিমানা করা হয়।









