জগন্নাথপুরে সড়ক থেকে অবৈধ গাড়ি স্ট্যান্ড উচ্ছেদ

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:৪৬,অপরাহ্ন ২৭ আগস্ট ২০২০ | সংবাদটি ৩৮৩ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর সাহসিক অভিযানে সড়ক থেকে অবৈধ গাড়ি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। আদায় করা হয়েছে জরিমানা।
বুধবার (২৬ আগস্ট) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান কালে সড়কে যানজট সৃষ্টিকারী অবৈধ সিএনজি-লেগুনা গাড়ি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। এ সময় একটি দোকান ও ১৭টি মোটরসাইকেল আরোহীকে বিভিন্ন অপরাধের দায়ে ১৩ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।









