জগন্নাথপুরে বজ্রপাতে জেলের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২:২৯:১৭,অপরাহ্ন ৩১ আগস্ট ২০২০ | সংবাদটি ৪০৪ বার পঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে বজ্রপাতে শাহিনুর রহমান লিটন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মৃত মফত উল্লার ছেলে। রোববার (৩০ আগস্ট) সকালে স্থানীয় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হতভাগ্য জেলের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, কোন অভিযোগ না থাকায় বজ্রপাতে মৃত্যু হওয়া ব্যক্তির ময়না তদন্ত বিহীন দাফনের অনুমতি দেয়া হয়েছে।








