জগন্নাথপুরে ৪ ফার্মেসীকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:০৯:০৮,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৩৭৭ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসীকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর সদর বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪ ফার্মেসীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।









