সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় মদ ও কয়লা আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:০৪,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৪৪৫ বার পঠিতসুনামগঞ্জের তাহিরপুরে চোরাই পথে আসা ভারতীয় মদ ও কয়লা আটক করেছে বিজিবি। শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৃথক অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
এরমধ্যে চাঁনপুর বিওপির টহল দল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাঠাল বাগান নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় মদ এবং একই সময়ে টেকেরঘাট বিওপির টহল দল উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছাড়া নামক স্থান হতে ৯শ কেজি ভারতীয় কয়লা আটক করে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









