ছাতকে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৬:১৩,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৩৮৭ বার পঠিতছাতক প্রতিনিধিঃ
ছাতকে সড়ক দূর্ঘটনায় একবার হোসেন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের পরশপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে। রোববার সকালে সড়ক পারাপারের সময় চৌকা পয়েন্ট সংলগ্ন এলাকায় সিলেটগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরবর্তীতে আহত একবার হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









