ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষ নারীসহ আহত ১৫
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০০:০৬,অপরাহ্ন ১২ অক্টোবর ২০২০ | সংবাদটি ৪২৭ বার পঠিতছাতক প্রতিনিধিঃ
ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও ও আকুপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ইব্রাহিম আলী (৪০), আব্দুর রহিম (৩২), গিয়াস উদ্দিন (২৬), ছাদিক মিয়া (২৪), কদ্দুছ আলী (৪৫), আফতাবুন নেছা (৫০), এমরান আহমদ (২১), নাজমুল হোসেন (২৪), আশিক আলী (৩৩), আমির আলী (৪৫), কামাল হোসেন (৩৫), মনির উদ্দিন (২৬) নুরুল ইসলাম (৩৫) কে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালারুকা খালের খাইরগাও-আকুপুর এলাকায় মাছ আটকানোর জন্য খালে গাছের ডাল-পালা দিয়ে কাটা দিতে গিয়ে দু’পক্ষ খালের দাবি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দু’গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের কথা স্বীকার করে কালারুকা ইউনিয়নের সদস্য সদরুল ইসলাম জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।









