রায়হান হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২:৫১:৪৩,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০২০ | সংবাদটি ৪২২ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে সিলেট বন্দর বাজার পুলিশ ফাড়িতে রায়হান হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় হাসপাতাল পয়েন্টে শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শান্তিগঞ্জ বাজার কমিটির সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও জিয়াউল হক জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ বাজার সেক্রেটারি আবদুল হান্নান। বক্তব্য রাখেন, হাফিজ এমদাদুর রহমান, প্রবাসী আবদুল আজিজ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবদুল্লাহ, নেছার মিয়া, বাবুল দাস, হুমায়ূন আহমদ, তাহমিন আহমদ প্রমূখ। মানববন্ধন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল আহাদ ও পরে দোয়া পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমদ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিবাদী ছাত্র-জনতা অংশ গ্রহণ করেন।









