জগন্নাথপুরে কিশোরীর আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২:৩২:৩৩,অপরাহ্ন ২১ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩৯৮ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে সারজানা আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের আমতর আলীর মেয়ে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে সারজানা আক্তার আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতেই থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। মঙ্গলবার ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মির্জা সাফায়েত বলেন, আত্মহত্যার কারণ পাওয়া যায়নি।









