ছাতকে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:৪৬,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০২০ | সংবাদটি ৪৫৩ বার পঠিত
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে গলায় ফাঁস লাগিয়ে কয়ছর আহমদ(৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার উওর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের ফিরুজ আলীর পুত্র। শনিবার রাতে নিজ বসত ঘরের পিছনে একটি গাছের ডালের সাথে গলায় জাল পেছিয়ে আত্মহত্যা করে।বোবরার সকালে পাশের বাড়ীর লোকজন গাছের সাথে ঝুলানো কয়ছর আহমদের লাশ দেখে তার পরিবারের লোকজন কে জানায়। পরে গ্রামের লোকজন ছাতক থানায় যোগাযোগ করার পর এস আই আরেফিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধারের সময় উওর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।









