logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সারা দেশ

গোল্ডেন মনিরের বাসা থেকে ১ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১২:৩৪:১৩,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০২০ | সংবাদটি ৪১১ বার পঠিত

নব্বইয়ের দশকে ঢাকার গাউছিয়া মার্কেটে কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন মো. মনির হোসেন। সেখানে দুই বছর কাজ করার পর চাকরি নেন মৌচাক মার্কেটে ক্রোকারিজের দোকানে। সেখানেই তার সখ্য গড়ে ওঠে লাগেজ পার্টির সঙ্গে। এরপর যুক্ত হন স্বর্ণ চোরাচালানে। অবৈধ পথে স্বর্ণের চালান এনে তা পৌঁছে দিতেন ঢাকার বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীর কাছে। আর এ ব্যবসার ওপর ভর করেই কয়েক বছরে পরিচিত হয়ে ওঠেন গোল্ডেন মনির নামে। শুক্রবার রাজধানীর বাড্ডায় তার ছয়তলা বাড়িতে রাতভর অভিযান চালায় র্যাব। অভিযান শেষে শনিবার সকালে বাসা থেকে অবৈধ অস্ত্র, মদের পাশাপাশি নগদ ১ কোটি টাকা ও ৬০০ ভরি স্বর্ণালংকার উদ্ধারের তথ্য জানানো হয়। এছাড়া মনিরের ১ হাজার ৫০ কোটি টাকার সম্পদের দালিলিক প্রমাণও উদ্ধার করা হয় বাসা থেকে।

দীর্ঘ অনুসন্ধান শেষে শুক্রবার রাত ১১টার দিকে মেরুল বাড্ডা এলাকায় মনিরের বাসায় অভিযান পরিচালনা করেন র্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযান শেষে তিনি জানান, মনিরের বাসা থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, চার লিটার বিদেশী মদ ও ৩২টি নকল সিল উদ্ধার করা হয়। এছাড়া ১০ দেশের বিদেশী মুদ্রাও উদ্ধার করা হয়েছে। অভিযানে মনিরের বাসা থেকে ৬০০ ভরি স্বর্ণ ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মদ উদ্ধারের ঘটনায় তার নামের পৃথক দুটি মামলা দায়ের করা হচ্ছে। পাশাপাশি ঘোষণা ব্যতীত বিদেশী মুদ্রা সংরক্ষণ করায় তদন্ত শেষে তার বিরুদ্ধে ফরেন কারেন্সি আইনে আরেকটি মামলা করা হবে।

১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে র?্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, একটি গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। একটি রাজনৈতিক দলের সঙ্গে মনিরের সখ্য রয়েছে।

দলটির নিয়মিত অর্থের জোগানদাতাও মনির। তবে ওই রাজনৈতিক দলের পরিচয় প্রকাশ করেননি র্যাব কর্মকর্তা।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, মৌচাক মার্কেটের ক্রোকারিজ দোকানে চাকরির সুবাদে লাগেজ পার্টির সঙ্গে সখ্য গড়ে ওঠে মনিরের। এক পর্যায়ে ঢাকা-সিঙ্গাপুর-ভারত রুটে প্রথমে সে কাপড়, প্রসাধনী, ইলেক্ট্রনিক্স, কম্পিউটারের যন্ত্রাংশ, সেলফোন, ঘড়িসহ বিভিন্ন সামগ্রী ট্যাক্স ফাঁকি দিয়ে লাগেজের মাধ্যমে আনার কাজ শুরু করেন। পরবর্তী সময়ে লাগেজে তিনি স্বর্ণ চোরাচালান শুরু করেন। বায়তুল মোকাররমে উমা জুয়েলার্স নামে একটি জুয়েলারি দোকান দেন। ওই দোকান থেকে লাগেজে আনা অবৈধ স্বর্ণ অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হতো। চোরাচালানের দায়ে ২০০৭ সালে বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর বিভিন্ন থানায় মনিরের বিরুদ্ধে মামলা হয়।

শুধু স্বর্ণ চোরাচালানই নয়, ভূমি জালিয়াতিও ছিল মনিরের অবৈধ সম্পদ অর্জনের অন্যতম উৎস। জিজ্ঞাসাবাদে মনির র্যাবকে জানিয়েছে, ২০০১ সালে তত্কালীন প্রভাবশালী মন্ত্রী, গণপূর্ত ও রাজউকের কর্মকর্তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে রাজধানীর বিভিন্ন স্থানে ভূমি জালিয়াতি শুরু করেন তিনি। রাজধানীর বাড্ডা এলাকায় রাজউকের ডিআইটি প্রজেক্টে অনেক প্লট প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন মনির। এছাড়া পূর্বাচল, বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা ও কেরানীগঞ্জে দুই শতাধিক প্লটের মালিক হয়েছেন মনির।

অভিযানে অংশ নেয়া র্যাব কর্মকর্তারা জানান, মনিরের বাসা থেকে দুই শতাধিক প্লটের দলির উদ্ধার করা হয়েছে, যদিও তিনি ৩০ প্লট কেনার তথ্য দিয়েছেন। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় তার অন্তত ২০টি ফ্ল্যাটের দলিলও উদ্ধার করা হয়েছে। ভূমি জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় ২০১৯ সালে রাজউক তার বিরুদ্ধে মামলা করে। রাজউকের ৭০টি প্লটের নথি নিজ কার্যালয়ে আইনবহির্ভূতভাবে হেফাজতে রাখায় এ মামলা করা হয়, যা চলমান রয়েছে। এছাড়া মনিরের বাড়িতে পাঁচটি গাড়ি পাওয়া যায়, যার মধ্যে তিনটি গাড়ির কোনো বৈধ কাগজ ছিল না। পরে ওই গাড়িগুলোও জব্দ করা হয়েছে।

মনিরের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার পাশাপাশি ফরেন কারেন্সি আইনেও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব। সংশ্লিষ্টরা জানান, মনিরের বাসা থেকে ১০টি দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই তিনি এসব মুদ্রা নিজ হেফাজতে রেখেছিলেন।

মনির গ্রেফতারের সংবাদ প্রকাশের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, মনিরকে স্বর্ণ ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে সাধারণ স্বর্ণ ব্যবসায়ীদের সম্মানহানি ঘটেছে। গ্রেফতার হওয়া মনির স্বর্ণ ব্যবসায়ী নয়।

এদিকে গতকাল বিকালে রাজধানীর মগবাজারে বিটিসিএল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যেখানে দুর্নীতি হবে সেখানেই অভিযান চলবে। মেরুল বাড্ডায় র্যাবের অভিযান তারই একটি অংশ। এর আগে শুক্রবার সিরাজগঞ্জে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর তত্পরতায় ওই আস্তানা থেকে চার জঙ্গি আত্মসমর্পণ করে। গোপন সংবাদের ভিত্তিতেই সিরাজগঞ্জের ওই জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যাব। দেশে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, নিরাপত্তা বাহিনী তত্পর রয়েছে বুঝতে পেরেই জঙ্গিরা বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছে। তারা বুঝেছে, দেশকে আর অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না। আর এ নির্ভরতার জায়গাটি এসেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক নজরদারির কারণে।

সারা দেশ এর আরও খবর
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

পাকিস্তানে এক প্রশিক্ষণ কর্মশালার আলোচনায় শিশু নির্যাতন প্রসঙ্গ

পাকিস্তানে এক প্রশিক্ষণ কর্মশালার আলোচনায় শিশু নির্যাতন প্রসঙ্গ

ঋণ দিতে পারবে না ইসলামী ব্যাংকের কোনো শাখা

ঋণ দিতে পারবে না ইসলামী ব্যাংকের কোনো শাখা

সর্বশেষ সংবাদ
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top