ছাতকে মহান বিজয় দিবসে দুস্থদের মুখে খাবার তুলে দেন তারুন্যের ৭১
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪৫:০৭,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪০৮ বার পঠিতছাতক প্রতিনিধিঃ
ছাতকে তারুন্যের ৭১ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ৭১ এর রনাঙ্গনের সকল বীর সেনানীদের বিজয় দিবসের শুভেচ্ছা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ূ কামনা করেছেন। তারুন্যের ৭১ এর সভাপতি আদনান কাওসার রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, তারুন্যের ৭১ এর মাহবুব পারভেজ, আশরাফ রাব্বী জয়, বদরুদ্দোজা আহমদ, রখতিয়ার আহমদ, অভি আম্বিয়া, আজিজ রানা, এড. রাজীব আহমদ, মোজাম্মেল হক, পাবেল তালুকদার, মোস্তাফিজুর রহমান, জুয়েল আহমদ, নাঈম আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ শরীফ আহমদ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা উসমান গনী। বিকেলে শহরের চিলিস চাইনিজ রেষ্টুরেন্টে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার পরিবেশন করেন।









