logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সুনামগঞ্জ

জগন্নাথপুরে রাত পোহালেই ভোট উৎসব

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত হয়েছে : ৭:৩৭:৩৫,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৪০৯ বার পঠিত

১৬ জানুয়ারি শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাত পোহালেই শুরু হচ্ছে ভোট উৎসব। কে হচ্ছেন পৌর পিতা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের অভিভাবক। এ নিয়ে পৌরবাসীর মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। ১৫ জানুয়ারি শুক্রবার থেকে প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে। প্রচারণা বন্ধ থাকলেও নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে প্রার্থীরা বিভিন্ন কৌশল চালিয়ে যাচ্ছেন। শুক্রবার কাটবে নির্ঘুম রাত। পাড়া-মহল্লায় বসানো হবে প্রার্থীদের পাহারাদার। যাতে এক প্রার্থী অন্য প্রার্থীর এলাকায় গিয়ে যে কোন ভাবে ভোটে ভাগ বসাতে না পারেন। যে কারণে সবাই রয়েছেন সতর্ক অবস্থানে। সব মিলিয়ে শুক্রবার রাতের কৌশলে যে এগিয়ে থাকবেন, সেই নির্বাচিত হবেন। এমন অভিমত ভোটারদের।
এদিকে-নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত জগন্নাথপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮৬৪২ জন। ইভিএম পদ্ধতিতে এই প্রথম বারের মতো ভোট গ্রহণ হবে। ১২টি ভোট কেন্দ্রের ৭৫টি বুথে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোটারদের স্বাস্থ্যবিধি মেনে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। প্রতিটি বুথে ইভিএম সরঞ্জাম বসানো হচ্ছে। দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে। নির্বাচনের দিন পৌর এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এবারের নির্বাচনে মেয়র পদে ৫, নারী কাউন্সিলর পদে ৯ ও পুরুষ কাউন্সিলর পদে ৩৯ জন সহ মোট ৫৩ প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। তারা হলেন মেয়র পদে আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা), স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার (চামচ), বিএনপি মনোনীত প্রার্থী হারুনুজ্জামান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আমজদ আলী শফিক (মোবাইল ফোন) ও স্বতন্ত্র প্রার্থী বিষ্ণু চন্দ্র রায় (জগ)। এর মধ্যে মিজান-আক্তার দ্বি-মুখি লড়াই হবে বলে ভোটারদের ধারণা।
এছাড়া ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে বর্তমান নারী কাউন্সিলর আয়ারুন্নেছা (আনারস) ও শিল্পী বেগম (চশমা)। ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে সাবেক নারী কাউন্সিলর বাহারজান বিবি (জবাফুল), পিয়ারা বেগম (চশমা) ও অর্চনা ধর (আনারস)। ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে বর্তমান নারী কাউন্সিলর নার্গিস ইয়াসমিন (আনারস), সাবেক কাউন্সিলর সুর্বনা শর্মা (চশমা), বাবলী বেগম (টেলিফোন) ও ফুলবানু বেগম (জবাফুল)।
সাধারণ ১ নং ওয়ার্ড থেকে বর্তমান পৌর কাউন্সিলর খলিলুর রহমান (পানির বোতল), আবদুল ওয়াহাব (টেবিল ল্যাম্প), শাহিন আহমদ (পাঞ্জাবি), আবদুল বাশির (উটপাখি), ছালিক মিয়া (ব্ল্যাক বোর্ড) ও আলাউর রহমান (ডালিম)। ২ নং ওয়ার্ড থেকে জিতু মিয়া (উটপাখি), মল্লিক এমরান (পানির বোতল) ও এমদাদুল হক (পাঞ্জাবি)। ৩ নং ওয়ার্ড থেকে বর্তমান পৌর কাউন্সিলর তাজিবুর রহমান (পাঞ্জাবি), লিটন মিয়া (পানির বোতল) ও আলাল হোসেন (উটপাখি)। ৪ নং ওয়ার্ড থেকে বর্তমান পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন (পানির বোতল), সাবেক কাউন্সিলর সুহেল আমিন (ব্ল্যাক বোর্ড), কামাল হোসেন (পাঞ্জাবি), তাইফুর রহিম নাহিদ (ডালিম), আবদুল কাইয়ূম বাবর (টেবিল ল্যাম্প), ফজর আলী (উটপাখি), কবির মিয়া (গাজর) ও বাবুল আহমদ বাবুল (ব্রিজ)। ৫ নং ওয়ার্ড থেকে বর্তমান পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শফিকুল হক (পানির বোতল), আবদুল কাইয়ূম (উটপাখি) ও মাঈন উদ্দিন (পাঞ্জাবি)। ৬ নং ওয়ার্ড থেকে কৃষ্ণ চন্দ্র চন্দ (পানির বোতল), আবদুল কাদির (উটপাখি), গোবিন্দ দেব (পাঞ্জাবি) ও আলী হোসেন (ডালিম)। ৭ নং ওয়ার্ড থেকে বর্তমান পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ সুহেল আহমদ (উটপাখি), ছালিক আহমদ (ডালিম), শেখ ইলিয়াছ আলী (পানির বোতল) ও সৈয়দ জিতু মিয়া (পাঞ্জাবি)। ৮ নং ওয়ার্ড থেকে বর্তমান পৌর কাউন্সিলর আবাব মিয়া (পাঞ্জাবি), সাফরোজ ইসলাম মুন্না (পানির বোতল), শামীম আহমদ (উটপাখি) ও শাহানুল হক (ডালিম)। ৯ নং ওয়ার্ড থেকে বর্তমান পৌর কাউন্সিলর দিপক গোপ (ব্ল্যাক বোর্ড), ছমির উদ্দিন (ডালিম), আবু তালেব (উটপাখি) ও আনহার মিয়া (পানির বোতল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

সুনামগঞ্জ এর আরও খবর
নিখোঁজের ৪ দিন পর সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

হাওর রক্ষা বাঁধের অর্ধেক টাকাই লুট

হাওর রক্ষা বাঁধের অর্ধেক টাকাই লুট

হাওর রক্ষা বাঁধের শতকোটি টাকা পানিতে

হাওর রক্ষা বাঁধের শতকোটি টাকা পানিতে

ছাতকের জাউয়া বাজার কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আব্দুল গফফার আর নেই

ছাতকের জাউয়া বাজার কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আব্দুল গফফার আর নেই

জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তরুণী উদ্ধার

সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তরুণী উদ্ধার

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top