logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সারা দেশ

১৫০ কর্মদিবসের সিলেবাস আসছে মাধ্যমিকে

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১১:৪১:২২,অপরাহ্ন ০২ মার্চ ২০২১ | সংবাদটি ৩৯৬ বার পঠিত

করোনা মহামারির কারণে এক বছর ধরে বন্ধ থাকার পর ৩০ মার্চ খুলছে দেশের সব প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ সময় বন্ধ থাকায় এলোমেলো হয়ে যাওয়া শিক্ষাসূচি পুনরুদ্ধারে নানা কর্মসূচি হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে ১ মার্চ একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হলেও এটি আরও সংক্ষিপ্ত করা হচ্ছে।

এর মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। মাধ্যমিকের অন্যান্য শ্রেণির জন্য ৯ মাসের সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে গড়ে সব মিলিয়ে ১৫০ কর্ম দিবসের সিলেবাস তৈরি করা হয়েছে।
গত ২৭ জানুয়ারি এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বৈঠক হয়। সেখানে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষকরা মন্ত্রীর কাছে জানতে চান, শিক্ষাপ্রতিষ্ঠান মার্চ-এপ্রিলে খোলার পর ক্লাসে পুরো সিলেবাস পড়ানো হবে কি না। এ অবস্থায় ক্লাসের সিলেবাস সংক্ষিপ্ত করা হবে কি না।
পুরো বছরের সিলেবাস ৮ বা ৯ মাসে শেষ করা যাবে না। তাই সব ক্লাসের সিলেবাস পরিমার্জন করা হবে। এজন্য এনসিটিবির একটি কমিটি কাজ করছে। পরিমার্জিত যে সিলেবাস প্রকাশ হবে তার ওপর ভিত্তি করেই পরীক্ষার প্রশ্ন হবে। মন্ত্রীর এমন নির্দেশনার পর এনসিটিবি সব শ্রেণির জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছে।
এ ব্যাপারে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ প্রফেসর সৈয়দ মাহফুজ আলী বলেন, ২০২১ শিক্ষাবর্ষ ৮ বা ৯ মাস হবে এমনটি ধরেই ফেব্রুয়ারি মাসে আমরা কাজ শুরু করেছি। সেজন্য চলতি শিক্ষাবর্ষের সিলেবাস ছোট করা হয়েছে। এপ্রিলে স্কুল খুললেও সেভাবেই সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। অনুমোদন হওয়ার পর এটা প্রকাশ করা হবে।
জানা গেছে, এনসিটিবি প্রণীত এ সংক্ষিপ্ত সিলেবাসে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো তারিখ রাখা হয়নি। কত কর্ম দিবসে ক্লাস শেষ করা যাবে, সেভাবে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এসব শ্রেণিতে কত শতাংশ সিলেবাস কমেছে তা স্পষ্ট না করলেও এনসিটিবির কর্মকর্তারা বলছেন, বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যেমন- সপ্তাহে বাংলা ক্লাস থাকে পাঁচ দিন। আবার গণিত ক্লাস থাকে তিন দিন। এভাবে সব মিলিয়ে ১৫০ কর্ম দিবসের সিলেবাস তৈরি করা হয়েছে।
পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস থাকলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা যারা এ বছর জেএসসি পরীক্ষা দেবে, তাদের সপ্তাহে একদিন ক্লাসে আসতে হবে। এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে এ শ্রেণির শিক্ষার্থীরা। একদিনের ক্লাসে তারা কতটুকু সিলেবাস শেষ করতে পারবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ প্রসঙ্গে এনসিটিবির একজন কারিকুলাম বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্কুল খোলার পর জেএসসি শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে আসবে হবে এমন ঘোষণা দেওয়া হবে।
এক বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাচগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেজন্য পরীক্ষার্থী ব্যাচ যেমন পিইসি, এসএসসি ও এইচএসসিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেজন্যে এ তিন ব্যাচের শিক্ষার্থীদের সপ্তাহ ছয় দিন ক্লাসে আসতে হবে। এদিকে শিক্ষার সার্বিক ক্ষতি কাটিয়ে উঠতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলতি শিক্ষাবর্ষে পাঠদান করা হবে। এমনকি ২০২২ সালে ৩০ শতাংশ কম সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এরই মধ্যে এনসিটিবি বিশেষজ্ঞদের মতামত নিয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছেন। আর গত সপ্তাহে প্রকাশিত প্রাথমিকের সিলেবাসও পুনর্বিন্যাস শেষে নতুন করে আবার প্রকাশ করা হবে।
এক বছরের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হয়েছে। ভার্চুয়াল ক্লাস চললেও তাতে শতভাগ শিক্ষার্থীকে যুক্ত করা সম্ভব হয়নি বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। আর এই ক্ষতি কাটিয়ে উঠতেই এনসিটিবি প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে। এরমধ্যে পিইসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের সপ্তাহ ছয় দিন ক্লাস হবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহ একদিন ক্লাস থাকবে এবং পুরো সপ্তাহে হোমওয়ার্ক বা পড়া নিয়ে যাবে। তবে এসব শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ও টেলিভিশন ক্লাস যথারীতি চলবে।
প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শ্রেণীকক্ষে কতটুকু পাঠদান করানো যাবে তা নিয়ে প্রাথমিকের একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে এনসিটিবি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরামর্শে এ সিলেবাসে করোনা পরবর্তীতে স্কুল খোলার পর কতটুকু পাঠদান করানো যাবে তা ঠিক করা হয়েছে। ইতিমধ্যে ১ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৮ ফেব্রুয়ারি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠপরিকল্পনা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ক্লাসের হিসাবে এ পাঠপরিকল্পনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। পরিকল্পনায় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ সিলেবাস ১ মার্চের পরবর্তীতে ৩০ মার্চ থেকে করা হচ্ছে। করোনায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো প্রাথমিকের জন্যও এ পুনর্বিন্যাস পাঠপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, স্কুল খোলার পর ৩০ নভেম্বর পর্যন্ত যতটুকু সিলেবাস পড়ানো সম্ভব সে চিন্তা মাথায় রেখেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে এনসিটিবি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক স্তরের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। কয়েকটি ধাপে এ সিলেবাস করা হবে। যখন স্কুল খোলা হবে ওই সময় থেকে সংক্ষিপ্ত সিলেবাস পড়ানো শুরু হবে। এ সিলেবাস শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য করা হচ্ছে। বাকি শ্রেণিগুলোতে শিক্ষকরা যতটুকু পড়াতে পারবেন, ঠিক ততটুকুর ওপর মূল্যায়ন করবে শিক্ষাপ্রতিষ্ঠান।
এ ব্যাপারে এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান বলেন, ১ মার্চ থেকে স্কুল খুলবে ধরে নিয়ে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছিলাম। মার্চের ৩০ তারিখ খুললে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস নিয়মিত হবে। অন্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন করে হবে। সে অনুযায়ী নতুন করে পাঠপরিকল্পনা করা হবে। কতটুকু সিলেবাস কমানো হবে জানতে চাইলে তিনি বলেন, কারিকুলামের নিয়ম নীতি অনুযায়ী নেপ ও এনসিটিবি মিলে এটা করবে।

সারা দেশ এর আরও খবর
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

পাকিস্তানে এক প্রশিক্ষণ কর্মশালার আলোচনায় শিশু নির্যাতন প্রসঙ্গ

পাকিস্তানে এক প্রশিক্ষণ কর্মশালার আলোচনায় শিশু নির্যাতন প্রসঙ্গ

ঋণ দিতে পারবে না ইসলামী ব্যাংকের কোনো শাখা

ঋণ দিতে পারবে না ইসলামী ব্যাংকের কোনো শাখা

সর্বশেষ সংবাদ
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top