যারা দ্বীনের ক্ষতি করতে চাইলে ইসলামের সৈনিকেরা সীসাঢালা প্রাচীরে ন্যা প্রতিহত করেবে -আল্লামা মামুনুক হক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৪৩,অপরাহ্ন ০৩ মার্চ ২০২১ | সংবাদটি ৪৭১ বার পঠিত
আবুল কাশেম অফিক:
শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, যারা দ্বীন ইসলামের ক্ষতি করতে চাইবে ইসলামের সৈনিকেরা সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেই ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ইতিহাস সাক্ষী যারাই আল্লাহ, আল্লাহর রাসুল সা. ও দ্বীনের বিরুদ্ধাচরণ করেছে তারা ধ্বংস হয়েছে।
কিন্তু আফসোসের বিষয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করে দেশে কিছু সংখ্যক বিপদগ্রস্ত লোক না বুঝে আলেম ওলামা, মসজিদ মাদরাসার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষার বলতে চাই তোমরা সঠিক পথে ফিরে এসো নতুবা দেশের শীর্ষস্থানীয় হক্কানী আলেম ওলামারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করলে পালাবার পথ পাবেনা।
তিনি মঙ্গলবার (২ মার্চ) রাতে সিলেটের বালাগঞ্জের গহরপুরের হযরত শাহ সুলতান (রহ.) সমাজকল্যাণ পরিষদের তাফসিরুল কোরআন মাহফিলে বিশাল জনতার উপস্থিততে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হযরত শাহসুলতান (রহ.) দ্বিপাক্ষিক মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রেজওয়ানুল হক
চৌধুরীর সভাপতিত্বে ও হযরত শাহসুলতান (রহ.)
সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নুমানুল হক চৌধুরীর পরিচালনায় মাহফিলে তাফসির পেশ করেন, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা হাসান জামিল, মুফতি হাবিবুল্লা মাহমুদ ক্বাসেমী, মুফতি শাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা রুহুল আমীন সাদী, (সাইমুম সাদী), মাওলানা আব্দুল হাই বাহুবলী প্রমুখ।









