ছাতকে অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে একটি বসতঘর
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৮:৩৩,অপরাহ্ন ১৮ মার্চ ২০২১ | সংবাদটি ৪৯৪ বার পঠিতছাতক প্রতিনিধিঃ
ছাতকের সিংচাপইড় ইউনিয়নে অগ্নিকান্ডে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের সিংচাপইড় গ্রামের দিঘীর পাড়ার মৃত তাহিদ উল্লাহ’র পুত্র আব্দুল কাদিরের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয় লোকজনের ধারনা। ক্ষতিগ্রস্ত পরিবারের আব্দুল কাদির জানান, রাতের আধারে অগ্নিকান্ডের ঘটনায় মালামাল সহ তার বসতঘর ভস্মীভূত হয়। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেন নি। অগ্নিকাণ্ডে তার ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছ।









