রেজওয়ান এবার আসছেন আসিফের গান নিয়ে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০৪:০৭,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০২১ | সংবাদটি ৬৭৪ বার পঠিতবিনোদন ডেস্ক
সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেজওয়ান রাজ এবার তার শ্রোতাদের জন্য উপহার নিয়ে আসছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গান ‘শুধু তোমার কারণে’ গানটিকে নিজের কণ্ঠে নতুনরূপে। আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্টুডিও ওয়ালি’র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেয়া হবে। নতুন করে গানটি কম্পোজ করেছেন সৈয়দ ওয়ালি। গানটি নতুনরূপে রেকডিং, মিক্সিং ও মাস্টারিং করা হয়েছে স্টুডিও ওয়ালিতে।
সিলেটের তরুণ সঙ্গীত পরিচালক ফায়িদ রহমানের পরিচালনা ও নির্দেশনায় মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণে ছিলেন সাজু তালুকদার।
প্রোডাকশন হাউস ছিল রেড আই মাল্টিমিডিয়া।
বৃহস্পতিবার থেকেই অন্তর্জালে আসিফ আকবরের ‘শুধু তোমার কারণে’ গানটি মিউজিক ভিডিওসহ দেশ-বিদেশ ধেকে উপভোগ করা যাবে।
প্রসঙ্গত, ‘শুধু তোমার কারণে’ গানটি জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের একটি জনপ্রিয় গান। এর কথা, সুর ও মিউজিক করেছিলেন আরেক খ্যাতনামা সঙ্গীত পরিচালক প্রীতম আহমেদ।









