সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযান, ইয়াবাসহ হাছন আলী আটক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:২৬:০০,অপরাহ্ন ২৮ জুন ২০২১ | সংবাদটি ৪১৬ বার পঠিত
সিলেটের রায়নগর দর্জিবন্দ এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মো. হাছন আলী (৪৫) সুনামগঞ্জের ছাতক থানার মল্লিকপুর গ্রামের মৃত শইরত আলীর ছেলে এবং বর্তমানে রায়নগর বসুন্ধরা-১২এর বাসিন্দা।
রোববার রাতে মহানগর পুলিশের মুখপাত্র (মিডিয়া ও ডিবি) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (২৭ জুন) রাত পৌঁনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাজবাড়ী দর্জিবন্দ গলির মুখে বসুন্ধরা সমাজকল্যান সংস্থা কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করেন। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।








