logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. জাতীয়

সিলেটে ১৩ দিনে ৬৫ জনের মৃত্যু

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৩:৪৭:৩৪,অপরাহ্ন ১৫ জুলাই ২০২১ | সংবাদটি ৪৩৮ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে, দৈনিক মানবজমিন

সিলেটে করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দুই সপ্তাহের লকডাউনের শেষদিনে গতকাল করোনায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। সব মিলিয়ে চলতি মাসের প্রথম ১৩ দিনে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, লকডাউনের ফলাফল আরও ৪-৫ দিন পর পাওয়া যাবে। এতে হয়তো রোগীর মৃত্যু ও শনাক্তের হার কমতে পারে। কিন্তু স্বাস্থ্যবিধি না মানলে ঈদের পর পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এ জন্য পশুর হাটকেন্দ্রিক স্বাস্থ্যবিধিকে পুরোপুরি মেনে চলার তাগিদ তাদের। করোনার শুরু থেকে গত ১৬ মাস ধরে সিলেটে করোনায় মৃত্যু হচ্ছে।

কিন্তু গত ১৩ দিনের মৃত্যু অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। সরকারি ও বেসরকারিভাবে সিলেটে আইসিইউ সংকট দেখা দিয়েছে। এক সঙ্গে রোগী বাড়ার কারণে আইসিইউতে স্থান সংকুলান হচ্ছে না। টানা দুই সপ্তাহের লকডাউনের শেষ দিনেও এসে সিলেটে আইসিইউর জন্য হাহাকার চলছে। সরকারি হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪টি আইসিইউ বেড রয়েছে।

এ দুটি হাসপাতালে আইসিইউর জন্য রোগীদের দীর্ঘ লাইন রয়েছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অপেক্ষায় থাকতে হচ্ছে আইসিইউ’র জন্য। হঠাৎ করে সরকারি ভাবে আইসিইউ বাড়ানো সম্ভব হচ্ছে না। সিলেটের ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল সহ উন্নতমানের ক্লিনিক মিলিয়ে সিলেটে আইসিইউ বেড রয়েছে ৬৫টির মতো। এসব হাসপাতালেও রয়েছে আইসিইউ সংকট। তদবির করেও মিলছে না আইসিইউ বেড। এ কারণে সিলেটে দিন দিন রোগী মৃত্যুর মিছিল বাড়ছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৩ দিনে সিলেটে রেকর্ড সংখ্যক ৬৫ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর বাইরে করোনা আক্রান্ত হয়ে বাড়িতে, উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যুর সংখ্যার কোনো হিসাব কারও কাছে নেই। এ সংখ্যা আরও বেশি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল সিলেটে রেকর্ড সংখ্যক ৯ রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭ জনই সিলেট জেলার। বাকি দু’জন হচ্ছে মৌলভীবাজারের। গতকাল শনাক্ত হওয়া ৪৩৩ জনের মধ্যে সিলেট জেলায় ২০৪ জন, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৯৮ ও মৌলভীবাজারে ৩৪ জন। এ ছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। সিলেটে করোনায় ১৬ মাসে মৃত্যু হওয়া ৫৪৩ জনের মধ্যে সিলেট জেলায় ৪৩৭, সুনামগঞ্জে ৩৯, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ৪২ জনের মৃত্যু হয়েছে।

সিলেট বিভাগে করোনায় মৃত্যু ও আক্রান্ত সংখ্যা সিলেট জেলায়ই বেশি। এ কারণে বিভাগের মধ্যে সিলেট জেলাকেই করোনার ‘হট স্পট’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সিলেটে এখনো আক্রান্তের সংখ্যা অন্য তিন জেলার চেয়ে দ্বিগুণের বেশি। ফলে সিলেটকেই নিয়ে চিন্তা বেশি। আর মৃত্যুর সংখ্যা সিলেটে বেশি। করোনার স্বাস্থ্যবিধি না মানার কারণে সিলেটে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেশি। দুই সপ্তাহের করোনার লকডাউনের পূর্বে সিলেট শহর থেকে গ্রামেও ছড়িয়েছে করোনা। এ কারণে সিলেটের ১৩টি উপজেলায়ই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এর মধ্যে গত মঙ্গলবার থেকে উপজেলাগুলোতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। প্রথম দিনে সিলেটের বিভিন্ন উপজেলায় প্রায় ৭ হাজার মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।

সিলেট নগরে মর্ডানার টিকা গ্রহণ করেছেন প্রায় ১৭ শ’ জন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান টিকাদান কর্মসূচি সফল হলে সিলেটে করোনার ঊর্ধ্বগতি ও মৃত্যুর মিছিল থামানো হয়তো সম্ভব হবে। এর পাশাপাশি ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। নতুবা ঈদের পর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

জাতীয় এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top