logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

লিবিয়া নিয়ে যে আতঙ্ক সিলেটে

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৪২:২৮,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৫৩৮ বার পঠিত

ওয়েছ খছরু, সিলেট থেকে,মানবজমিন 
অনিশ্চিত যাত্রা। আছে ঝুঁকিও। এরপরও দলে দলে লিবিয়া যাচ্ছে সিলেটিরা। তাদের নিয়ে উৎকণ্ঠার অন্ত নেই। সাগরে নৌকা ডুবলেই শঙ্কা বাড়ে। অপেক্ষা কেবল লাশের। কিন্তু লাশও আসে না। সলিল

সমাধি হয় সাগরেই।

সম্প্রতি সিলেটের তিন জেলার ২৪ জন নিখোঁজ ও আরও বহু তরুণ লিবিয়া থাকার কারণে এমন উৎকণ্ঠা বেড়েছে সিলেটজুড়ে। স্থানীয় সূত্র মতে, হাজারো তরুণ এখন লিবিয়াতে রয়েছে। তাদের অনেকেই রয়েছে জিম্মি, কেউ কেউ কারাগারে। আবার কেউবা সাগরে। ভূমধ্যসাগর। লিবিয়া থেকে ইতালি পৌঁছার অন্যতম রুট। বেলুনের নৌকায় ছেড়ে দেয়া হয়। এরপর ভাসতে ভাসতে গিয়ে কিনারা হয় ইতালিতে। সম্প্রতি বিয়ানীবাজারের ২৪ যুবক নিখোঁজ হওয়া নিয়ে স্বজনরা সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনে লিবিয়া যাওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন। স্বপ্নের দেশ ইউরোপ নিয়ে যেতে সিলেটের গ্রামে গ্রামে রয়েছে এজেন্ট। তারা ইউরোপে নিয়ে যেতে সহজ-সরল মানুষের কাছ থেকে ১০-১২ লাখ টাকায় চুক্তি করে। এরপর ভেঙে ভেঙে তাদের লিবিয়া নিয়ে যাওয়া হয়। আগের রুট ছিল দুবাই হয়ে লিবিয়া। এখন ভারত হয়ে লিবিয়া যাওয়ার নতুন রুট হয়েছে। সম্প্রতি ভারতে গ্রেপ্তার হয়েছে কয়েকজন দালাল। বাংলাদেশ থেকে ভারত কিংবা দুবাই হয়ে বিমানে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে যাওয়ার পর ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা অসহায় হয়ে পড়েন। তাদেরকে সাগরপাড়ে নিয়ে যেতেই নানাভাবে অত্যাচার করা হয়। দল বেঁধে মরুভূমি দিয়ে রাতের বেলা তাদের নিয়ে যাওয়া হয় সমুদ্র তীরে। আবার অনেককেই আটকে রেখে চাওয়া হয় মুক্তিপণ। বাড়তি টাকা না দিলে মেরে ফেলারও অভিযোগ তোলা হয়। ওখানকার পুলিশও গ্রেপ্তার করে অনেককে। যাদেরকে পুলিশ গ্রেপ্তার করে তাদের খোঁজ মিলে না। বন্দি থাকা অবস্থায় দেশে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয় না। এমন অবস্থায় পড়া তরুণদের জন্য যোগাযোগের একমাত্র মাধ্যম দালালরা। কিন্তু লিবিয়া নেয়ার পর দালালরাও চরিত্র বদলে ফেলে। সিলেটের স্বজনরা জানিয়েছেন, ইতালিতে পাঠানোর নাম করে লিবিয়ায় সিলেটের ২৫ তরুণকে জিম্মি করে রেখেছিল। এর মধ্যে সে দেশের পুলিশের গুলিতে একজন মারা গেছে। আর বাকি ২৪ জন কোথায় আছে তার কোনো খোঁজ মিলছে না ৭-৮ মাস ধরে। জকিগঞ্জের ঈদগাহ বাজারের বাসিন্দা ফরহাদ হোসেন। তিনি বসবাস করেন ইউরোপের দেশ পর্তুগালে। সেখানে বসেই তিনি সিলেটে আদম ব্যবসা শুরু করেন। স্থানীয় এজেন্টদের মাধ্যমে বিয়ানীবাজারের ২০ জন, জকিগঞ্জের দু’জন ও বড়লেখার তিনজনকে লিবিয়া হয়ে ইতালি পৌঁছে দিতে ২৫ জনকে নিয়ে যায়। দেশে টাকা পরিশোধের পর কয়েক মাস আগে তাদের লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওই যুবকদের ট্রলারে করে তাদেরকে ইতালি পাঠানোর কথা। কিন্তু লিবিয়ায় নেয়ার পরই ওদের জিম্মি করে দেশে থাকা পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। অনেকেই দেন মুক্তিপণের টাকাও। কয়েক দফা তারা টাকা দিয়েছেন। বিয়ানীবাজারের ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দালালদের মাধ্যমে যে ২৫ জন তরুণ ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া পর্যন্ত গেছে। কিন্তু গেল প্রায় ৪ মাস ধরে তাদের কোনো খোঁজ মিলছে না। এর মধ্যে লিবিয়ার ত্রিপোলীর একটি জেল থেকে পালানোর সময় এক তরুণ মারা গেছে। অপর একজন জেল থেকে পালাতে সক্ষম হয়েছে। কিন্তু জেল থেকে বের হওয়ার পর সে আবার আরেক দালালের কাছে আটক হয়। ওই দালাল মুক্তিপণ বাবত পরিবারের কাছে থেকে প্রায় পাঁচ লাখ টাকা আদায় করেছে। এখন ওই তরুণেরও খোঁজ মিলছে না। বিয়ানীবাজারের আতিকুর রহমান জানিয়েছেন, তার ছেলে আব্দুল্লাহ আল মামুনও দালালের মাধ্যমে ইতালিতে যেতে চেয়েছিল। বর্তমানে সে লিবিয়ায় নিখোঁজ রয়েছে। দালালকেও এখন ফোনে পাওয়া যাচ্ছে না। তার ফোন বন্ধ রয়েছে। তার ছেলেসহ এলাকার যারা ইতালি যাওয়ার জন্য লিবিয়ায় অবস্থান করছিল গত চার মাস ধরে তাদের কোন খোঁজ নেই। তবে তাদের ধারণা ওই তরুণরা হয়তো পুলিশের হাতে ধরা পড়ে লিবিয়ার কোনো জেলে বন্দি আছে। তারা বেঁচে আছে বলে তিনি শুনেছেন। এখন দালালের মোবাইল ফোন বন্ধ থাকার কারণে ওদের সঙ্গে যোগাযোগের সব রাস্তাই বন্ধ হয়ে গেছে। এদিকে, ২০১৯ সালের মে মাসে লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার পথে মারা গেছে সিলেটের ৯ তরুণ। নৌকা ডুবে তারা মারা গেছে। এরপর আরও কয়েকজনের মৃত্যুর খবর এসেছে। সরকারি তরফ থেকে সেই হিসাব মিলে না। কারণ সরকারি চ্যানেলে তারা যায় না। দালালদের ওপর ভরসা রেখেই তারা অনিশ্চিত যাত্রা করে।

প্রবাস এর আরও খবর
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫

উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫

লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া

লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া

জাতির ভোটাধিকার হরন করে পাতানো নির্বাচন জনগন প্রতিহত করবে। ———————মুফতি তাজুল ইসলাম।

জাতির ভোটাধিকার হরন করে পাতানো নির্বাচন জনগন প্রতিহত করবে। ———————মুফতি তাজুল ইসলাম।

দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে তামাশার নির্বাচন বন্ধ করতে হবে ——- খেলাফত মজলিস

দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে তামাশার নির্বাচন বন্ধ করতে হবে ——- খেলাফত মজলিস

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

নিউ ইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি – মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা

নিউ ইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি – মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top