logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. জাতীয়

আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:২৯:১৫,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ২০৯ বার পঠিত

আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে:: দুই যুগ পর কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে আজ সকাল ১০টা ৫৭ মিনিটে মিঠামইনের বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসে অবতরণ করেন তিনি। সেখান থেকে তিনি মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বেলা ১১টা ২২ মিনিটে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সেনানিবাসের কর্মসূচি শেষে মিঠামইন সদরের কামালপুরে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের পৈতৃকবাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় প্রধানমন্ত্রী হেলিপ্যাড মাঠের সুধী সমাবেশে বক্তৃতা করবেন। অতিথি হিসেবে প্রধানমন্ত্রীকে নিজবাড়িতে বরণ করে নিতে একদিন আগে গতকাল বিকালে মিঠামইনের বাড়ি পৌঁছেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ দুপুরে তিনি তার বাসভবনে প্রধানমন্ত্রীকে বরণ করে নেবেন। তবে মিঠামইনে প্রধানমন্ত্রীর কর্মসূচি চলাকালে প্রেসিডেন্ট কামালপুর গ্রামের বাড়িতে অবস্থান করবেন। সুধী সমাবেশ শেষে আজ বিকালে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে মিঠামইন ছেড়ে যাবেন। অন্যদিকে পাঁচদিনের সফরে প্রেসিডেন্ট কামালপুর গ্রামের বাড়ি থেকে আগামীকাল বুধবার করিমগঞ্জ হয়ে কিশোরগঞ্জ জেলা শহরে যাবেন।

সেখান থেকে শুক্রবার (৩রা মার্চ) বিকালে তিনি হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছেড়ে যাবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে হাওরে সাজ সাজ রব পড়ে গেছে, যেন উচ্ছ্বাস-আনন্দে ভাসছে হাওর। এরই মধ্যে সুধী সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কেবল হাওরের তিন উপজেলা নয় জেলা শহরসহ জেলার ১৩টি উপজেলাতেই উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সুধী সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার টার্গেটে প্রস্তুতি নেওয়া হয়েছে। হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে প্রেসিডেন্টপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যাপক জনসমাগমকে টার্গেট করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের নেতৃত্বে তার সংসদীয় এলাকার দুই উপজেলা বাজিতপুর ও নিকলী থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেয়ার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি এরশাদ উদ্দিন প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করার লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। অসংখ্য সভা, সমাবেশ, ব্যানার, ফেস্টুন ও তোরণ করেছেন তিনি। সমাবেশের একদিন আগেই গতকাল এরশাদ উদ্দিনের নেতৃত্বে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার কয়েক হাজার নেতাকর্মী ট্রলারযোগে মিঠামইনে গিয়ে অবস্থান নিয়েছেন। এছাড়া যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উজ্জীবিত। অন্যদিকে জেলা শহর থেকে হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট ও বালিখোলা পর্যন্ত স্থানে স্থানে নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রীর ছবিসম্বলিত সুদৃশ্য সব তোরণ। সড়কপথ ছাড়াও নদীপথে বিপুল সংখ্যক ইঞ্জিনচালিত ট্রলারের ব্যবস্থা রাখা হয়েছে। যেন নেতাকর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করতে পারেন।

প্রেসিডেন্টের বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানিয়েছেন, আজ দুপুরে মিঠামইন উপজেলা সদরের কামালপুরে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের পৈতৃকবাড়িতে অতিথি হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্টের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীগণ। মধ্যাহ্নভোজের মেন্যুতে থাকবে হাওরের প্রায় সব প্রজাতির মাছ। এছাড়া মেন্যুতে থাকবে অষ্টগ্রামের বিখ্যাত পনির।

রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, দুই যুগ পর মাননীয় প্রধানমন্ত্রী আজ হাওরে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে গত ১০ বছরে হাওরের ব্যাপক উন্নয়ন হয়েছে। সাবমার্চেবল সড়ক, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক এবং এই তিন উপজেলার সদর থেকে ইউনিয়নগুলো পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। হাওরের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা একটি দৃষ্টি ছিলো বলেই এমন অভাবনীয় উন্নয়ন আমরা লাভ করেছি। স্বভাবতই মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে উনাকে আমরা হাওরের এই যুগান্তকারী পরিবর্তনটা দেখাবো। হাওরবাসী যে কী আনন্দিত, কী উচ্ছ্বসিত, সেটি আমরা উনাকে বুঝাতে চেষ্টা করবো। উনার কাছে আমাদের কোন দাবি-দাওয়া নেই। উনি আমাদেরকে যা দিয়েছেন, এটার কৃতজ্ঞতা প্রকাশ করেই শেষ করতে পারবো না। উনি আমাদেরকে শুধু একনজর দেখে যাবেন, এটিই আমাদের দাবি, আর কিছু নয়।

জাতীয় এর আরও খবর
নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

সর্বশেষ সংবাদ
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top