logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. জাতীয়

সরকারের কাছে মির্জা ফখরুলের প্রশ্ন
খালেদা জিয়াকে নিয়ে এত দরদ উথলে উঠলো কেন

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৩৮:৩৮,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ২৪২ বার পঠিত

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা। কেউ বলেছেন খালেদা জিয়া রাজনীতি করতে পারবে। আবার কেউ কেউ বলেছেন পারবেন না। হঠাৎ খালেদা জিয়ার রাজনীতি নিয়ে সরকারের (ক্ষমতাসীন) দরদ উথলে পড়ার কারণ জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের (সরকারের) মন্ত্রীরা একবার বলে যে, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না। আরেকজন বলে যে, তার রাজনীতি করতে বাধা নেই। এর মাজেজা কী? হঠাৎ করে আপনাদের এত দরদ উথলে উঠলো কেন যে, খালেদা জিয়ার রাজনীতি করার ব্যাপারে একেবারে পাগল হয়ে গেলেন? গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভা করা হয়। বিএনপি মহাসচিব বলেন, সরকারের উদ্দেশ্য খারাপ। তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়।

দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। আমাদের দৃষ্টি একদিকেই, আমাদের অধিকার ফেরত চাই, আমাদের ভোটের অধিকার ফেরত চাই, এই সরকারকে আমরা আর দেখতে চাই না। এই সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে হবে। ওই সমস্ত কথা বলে জনগণকে ভিন্ন পথে মন ভোলানো যাবে না। তিনি বলেন, খালেদা জিয়ার যখন রাজনীতি করার সময় আসবে, উনি রাজনীতি করবেন। কারাগারেই থাকুক, জেলে থাকুক আর যেখানেই থাকুক, তিনি অবশ্যই রাজনীতি করবেন। কারণ তিনি এদেশের জনগণের সবচাইতে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের সবচেয়ে বড় মাতা। সুতরাং আপনাদের (সরকার) এ নিয়ে কথা বলার প্রয়োজন নেই। তার সিদ্ধান্ত তিনি নেবেন, দল নেবে। আপনারা আগ বাড়িয়ে এত যদি চান, তাহলে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন।

তাকে দিয়েছেন ছয় মাসের সাজা স্থগিত। আর বলছেন যে, তিনি সব কিছু করতে পারবেন। এই সমস্ত কথা বলে মানুষকে বোকা বানিয়ে কোনো লাভ হবে না। সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, আপনারা আসল জায়গায় আসুন। জনগণের যে অসুখ, সেটার দিকে তাকান। জনগণের অসুখ একটাই যে, তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। জনগণের পার্লামেন্ট নাই। তারা কথা বলতে পারে না। সেজন্য আমাদের সবচেয়ে বড় যে দাবি এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। যার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে এবং সকলের অংশগ্রহণে নতুন নির্বাচন হবে, নতুন সরকার গঠন হবে। ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি ঘটানো হয়েছে এবং ওই ব্যবস্থা ফেরানোর কোনো সুযোগ নেই’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, আপনারা যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে ১৭৩ দিন হরতাল করেছিলেন, তখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল না।

বেগম খালেদা জিয়া যখন দেখেছেন যে, জনগণ এটা চায়, যখন দেখেছেন এটা করলে রাজনৈতিক সমস্যার সমাধান হবে, তখন তিনি পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসিয়ে নতুন সংসদে এই তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে সংবিধান সংযোগ করেছিলেন। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, বিএনপি সেদিন বিরোধী দলে গিয়েছিল ১১৬টা আসন নিয়ে। কোথায় সেদিন বিএনপি তো এই তত্ত্বাবধায়ক সরকার না মেনে অন্য কোনো কাজ করে নাই, নির্বাচন তো তার মতো করতে চায় নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, কথায় কথায় আওয়ামী লীগ বলে বিএনপি নাকি ভোট চুরি করেছে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বিএনপি কোনোদিন ভোট চুরি করে নাই। ভোট চুরি করেছে আওয়ামী লীগ। আজকে শুধু নয়, ১৯৭৩ সালে ভোট চুরি করেছেন। পরেও ভোট চুরি করেছেন। গত দুইটা সংসদ নির্বাচনেও ভোট চুরি করে, কারচুপি করে, ভয় দেখিয়ে, মিথ্যা মামলা দিয়ে নির্বাচন করেছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত একটা দেশের রাজনৈতিক দলের ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন। ‘বিএনপি অসুস্থ হয়ে অচিরেই হাসপাতালে যাবে। নির্বাচনে না গেলে আইসিইউতে যাবে। মির্জা ফখরুল আবার লাফাতে শুরু করেছে। জনগণ নাই, ঢাল তলোয়ার নেই, নিধিরাম সর্দার’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি আইসিইউতে যাবে না। আপনারা ইতিমধ্যে আইসিইউতে চলে গেছেন। দেউলিয়া হয়ে গেছেন রাজনৈতিকভাবে।

তা না হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন? ভয় একটাই যে, আপনারা জানেন যে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আপনাদের জামানত থাকবে না, ২০ আসনও পাবেন না। আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি এবং সরকারের সঙ্গে থাকা বাম দলগুলোরও সমালোচনা করেন। ২০১৪ সালে বিএনপি ও সমমনাদের ভোট বর্জনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তখন বিনাভোটে ১৫৪ জনকে নির্বাচিত করা হয়েছিল, যারা সংসদের মেম্বার হয়ে গেলেন। আর আমাদের বেশকিছু লোকজন, বিশেষ করে জাতীয় পার্টি ডুগডুগি বাজিয়ে ওদের সঙ্গে যোগ দিলো। আরও আছে। শুধু জাতীয় পার্টি না। আমাদের অনেক বাম নেতা, একসময়ে প্রখ্যাত নেতা, যারা এখনো অনেক বড় বড় কথা বলেন, তারা সেদিন নৌকার সঙ্গে মহাজোট করে তারা সেই নির্বাচনে গিয়েছিলেন। ভাগ নিয়েছেন। এখন আবার একটু অসুবিধা হচ্ছে। মন্ত্রিত্ব দেয় নাই যে কারণে ভাগ-বাটোয়ারা ঠিক মতো হচ্ছে না। এখন বলে ১৪ দল আর কাজ করে না। এরা আওয়ামী লীগের চেয়ে খারাপ। আজকে এদেশে কিছু সংখ্যক লোক তৈরি হয়েছে, তাদের কাজ হচ্ছে তাঁবেদারি করা, তোষামোদি করা এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করা। মির্জা ফখরুল আওয়ামী লীগের শরিক বাম নেতাদের উদ্দেশ্য করে বলেন, আমি খুব স্পষ্টভাবে জানতে চাই যে, আজকে গণতন্ত্র আছে কিনা- এই কথা বলেন না কেন? আজকে জনগণ কেন ভোট দিতে পারে না।

কেন বলেন না যে আজকে এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, তারা দুর্নীতি করে মানুষের সমস্ত অধিকারগুলো কেড়ে নিচ্ছে- এ কথাগুলো তারা মুখ দিয়ে কেন বলেন না। এক সময় তারা বড় বড় বিপ্লবী কথা বলতেন। এখনো সুযোগ পেলেই আমাদেরকে তারা বিভিন্নভাবে দোষারোপ করতে থাকেন। কিন্তু তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেন না। আলোচনা সভায় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ, উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার মৎস্যজীবী দলের আবদুর রহিম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনিসহ তাঁতী দলের নেতারা বক্তব্য রাখেন। manobjomin copy

জাতীয় এর আরও খবর
নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top