logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

ভয়ের পরিবেশ সৃষ্টির আশঙ্কা আরিফের

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৯:১৮:১৩,অপরাহ্ন ০৭ মে ২০২৩ | সংবাদটি ২০০ বার পঠিত

সিলেট বিএনপি’র নেতাকর্মীদের ধরপাকড় নিয়ে প্রশ্ন তুলেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি আশঙ্কা করছেন, সিটি নির্বাচনে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে এ ধরপাকড় চালানো হচ্ছে। রাতের আঁধারে সাদা পোশাকে বাহিনীর সদস্যরা বিএনপি’র নেতাকর্মীদের ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে। তারা কখনো স্বীকার করছে, কখনো আটকের নামে নাটক করছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে সিলেট বিএনপি’র নেতারা জানিয়েছেন, গতকাল শনিবার পর্যন্ত সিলেটে ৫ দিনে তাদের দলের অন্তত ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিরাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তারা জানিয়েছেন, গত মঙ্গলবারের ঘটনার পর থেকেই সিলেটে ধরপাড়ক চালাচ্ছে। ওইদিন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে ছাত্রদলের পক্ষ থেকে ঝটিকা মিছিল বের করে। নগরের চৌহাট্টা এলাকায় পুলিশের সঙ্গে মিছিলকারী ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনার দিন রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় প্রায় দুই শ’ নেতাকর্মীকে আসামি করে মামলা করে।
ঘটনার সময় চৌহাট্টা এলাকা থেকে পুলিশ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, মঙ্গলবার মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা পারভেজ খান জুয়েল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা আব্দুস সালাম টিপু ও মহানগর সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা জুনেদ হোসেন, রাজু আহমেদ, কামরুল হাসান, সাইফুল ইসলাম সোহাগ ও হাফিজুলসহ ৮ জনকে গ্রেপ্তার করার পর অভিযান শুরু করা হয়। ৩ রাতের অভিযানে মহানগর বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুস সবুর, ২৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এমএ লাহিন, ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা ডা. বদরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিবুর রহমান আলী, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মির্জা হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য সায়েফ আহমদ, ছাত্রদল নেতা ইমনসহ প্রায় ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জানিয়েছেন, বিএনপি নেতা ডা. বদরুল ইসলামকে বুধবার রাতে তার দক্ষিণ সুরমার বাসা থেকে তুলে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রথমে তার আটকের বিষয়টি স্বীকার করা হয়নি। পরের দিন ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের করা ২০২২ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী মানবজমিনকে জানিয়েছেন, সিটি নির্বাচনে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে এ ধরপাকড় চালানো হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদেরকে পুরানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। এই ধরপাকড় বন্ধ করার দাবি জানান তিনি। এদিকে সিলেট নগরে চলমান ধরপাকড়ে চরম ক্ষুব্ধ বিএনপি দলীয় মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি গতকাল মানবজমিনকে জানিয়েছেন, ‘প্রতি রাতেই বিএনপি’র নেতাকর্মীদের বাড়ি বাড়িতে অভিযান চালানো হচ্ছে। অনেকেই বাসাবাড়ি ছেড়ে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। আটকের পর পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এটা গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না। প্রশ্ন রাখেন কীসের ভয়ে সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এই ধরপাকড় চালানো হচ্ছে। অতীতে সিলেটে এ ধরনের ঘটনা ঘটেনি। সিলেটের সম্প্রতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আঘাত করা হচ্ছে। এটা ভালো লক্ষণ নয় বলে জানান তিনি।’ মেয়র আরিফ জানান- ‘প্রশাসনের অনেকেই সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য অতি উৎসাহী ভূমিকা পালন করছেন। নগরে ভোটের পরিবেশে চেয়ে ভূতুরে পরিবেশ বিরাজ করছে।

জনগণের প্রতি আস্থা ও বিশ্বাসের অভাব বলেই প্রশাসনকে দিয়ে সিলেট সিটিতে প্যাকেজ নাটক মঞ্চস্থ করা হচ্ছে বলে দাবি করেন মেয়র আরিফ।’ মেয়র জানান- ‘সিলেটের শান্ত পরিবেশকে বিনষ্ট করার দায় দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। সিলেটের মানুষ কখনোই কোনো অন্যায়কে প্রশয় দেয়নি, ভবিষ্যতেও দেবেন না বলে মন্তব্য করেন মেয়র।’ এদিকে সিলেটে বিএনপি’র দলীয় নেতাকর্মীদের ধরপাকড় ও বাসাবাড়িতে পুলিশি তল্লাশির নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘কোনো উস্কানি ছাড়াই বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার ও বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশি তল্লাশির ঘটনায় সিলেটজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক বিরাজ করতেই মূলত এই ধরপাকড় চালানো হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।’

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top