দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডস এর প্রবাসী সংবর্ধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৪৭,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৯৪ বার পঠিত
সৌদি আরব প্রতিনিধি :দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডস এর উদ্যোগে সৌদিআরব প্রবাসীদের নিয়ে জেদ্দাস্থ গুলিলে ২৮আগস্ট বুধবার এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্টান এর আয়োজন করা হয়।
হেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডস বাংলাদেশের কার্যকারী পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হাফিজ ইমাদ আহমদ রবি।
মাওলানা সুহেল আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টান পরিচালনা করেন ৯নং ওয়ার্ডের পরিচালক আব্দুল কুদ্দুছ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পানিগাঁও নিবাসী এনামুল হক, মাসুক মিয়া, রাউৎকান্দি নিবাসী সাহেদ আহমদ, দিলওয়ার হোসেন,আলাউদ্দিন,ফয়জুল ইসলাম,ইনাতআলীপুর নিবাসী আহমদ আলী,সিকন্দরপুর নিবাসী মাওলানা আনোয়ারুল হক সবর,ইসলাম পুর নিবাসী হেলাল আহমদ, শফিক মিয়া,সুহেল আহমদ,সুড়িঁগাঁও নিবাসী নুরুল ইসলাম,আব্দুল আজিজ,বদরুল ইসলাম, খছরু মিয়া,মির্জানগর নিবাসী আব্দুল কুদ্দুছ প্রমুখ
,বক্তারা হেল্পিং হ্যান্ডসের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধান অতিথি সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। প্রবাসীদের ডোনেশনে হেপ্লিং হ্যান্ডসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সুবিধাভোগী মানুষের সফলতার কথা তুলে ধরেন









