কুলাউড়ায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:৫২,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬১৯ বার পঠিতমৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জমিরুন নেছা (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় মহিলার ছেলে, মেয়ে, নাতনীসহ সিএনজি অটোরিকশার ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, মুসলিম উদ্দিন (৪০), মেয়ে আসমা বেগম (৩২), নাতিন মারজান বেগম (১২) ও গাড়ি চালক আবুল মিয়া (৩০)। আহতদের মধ্যে তিনজনকে কুলাউড়া হাসপাতাল ও এক জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজারের ২৪ নং লুয়াইউনি এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মৌলভীবাজার থেকে কুলাউড়ায় নিজ বাড়িতে ফেরার পথে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তাৎক্ষনিক ওই বৃদ্ধার মৃত্যু হয়। স্থানীয় ও থানা পুলিশের সহযোগীতায় আহত বাকি ৪জন উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।









