কাতারস্থ ভাটেরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে কামাল ইবনে সহিদ চৌধুরীকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:২২:২৬,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩৭ বার পঠিতকাতারস্থ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কামাল ইবনে শহীদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে কাতারস্থ ভাটেরা ইউনিয়নবাসী। গতকাল কাতারের রাজধানীর দোহা’র একটি অভিজাত রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক ভাটেরা ইউনিয়নবাসীর উপস্থিতিতে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাকে কেন্দ্র করে অনুষ্ঠানটি ভাটেরাবাসীর মিলনমেলায় পরিনত হয়। কামাল ইবনে শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন কাতারের সভাপতি মো: কফিল উদ্দিন। সাহেল আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত ও বদরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন কাতারের যুগ্ম সাধারণ সম্পাদক মালেক আহমেদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি আব্দুল খালিক, সিলেট বিভাগীয় সমাজ কল্যাণ পরিষদ কাতারের সভাপতি লোকমান সিদ্দিকি, লন্ডন প্রবাসী কামাল চৌধুরী, হোসেন চৌধুরী ও রাসেল চৌধুরী, কাতার প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মোঃ হারিছ আহমদ তালুকদার, মোঃ সোনা মিয়া ও সাতির মিয়া প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন, কাতার প্রবাসী জালাল মিয়া, শিপার মিয়া, আবদুল মালেক, শাহজাহান মিয়া, মোঃ ছালিক মিয়া, রেজাউল করিম রিজু, গিয়াস উদ্দিন, শাহ কমর উদ্দিন, আখলুক সিদ্দিকী, মনজুর মিয়া, সেলিম মিয়া, আব্দুর রাজ্জাক তালুকদার, সোহেল তালুকদার, মোঃ তুষার আহমদ, মোঃ জুবেল মিয়া ও নির্মল দাস প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ কফিল উদ্দিন বলেন, প্রবাসে থেকেও যারা দেশের মানুষের কথা ভাবেন, মানুষের কল্যাণে কাজ করতে চান। তারা দেশ মাতৃকার গর্বিত সন্তান। এসব মানুষের পাশে প্রবাসীদের স্বউদ্যোগে দাড়ানো উচিত। যুক্তরাজ্যে বসবাস করেও কাতার প্রবাসীদের সাথে এখানে ছুটে আসা আমাদের জন্য উৎসাহমুলক। সংবর্ধনার জবাবে ও সভাপতির বক্তব্যে আসন্ন ভাটেরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামাল ইবনে সহিদ চৌধুরী বলেন, প্রবাসে থেকেও সর্বদা দেশের মানুষের কথা ভেবেছি। দীর্ঘদিন থেকে মানুষের কল্যানে বিচ্ছিন্নভাবে অল্প পরিসরে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করে আসছি। বৃহৎ পরিসরে ভাটেরা ইউনিয়নবাসীর কল্যানে নিজেকে তুলে ধরতেই এলাকাবাসীর আহ্বানে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছি। আপনাদের সমর্থন ও সহযোগিতা পেলে আমি আরো সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ভাটেরা ইউনিয়ন বাসীর চেয়ারম্যান বা নেতা হতে চাইনা, ভাটেরা ইউনিয়নবাসীর একজন খাদিম হতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভাটেরা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রুপান্তর করতে চাই।









